ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫১
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

তারেক জিয়ার সহযোগীতায় ফেনীর নিহত যুবদল নেতার মেয়ের বিয়ে

সদর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর্থিক সহযোগীতায় পুলিশের গুলিতে নিহত ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হারুন অর রশীদের মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে।শুক্রবার ইউনিয়নের চরকালীদাস গ্রামে এই বিয়েতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান,নির্বাহী পরিষদ সদস্য সাবেক এম.পি নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি ফেনীর কৃতি সন্তান রফিকুল আলম মজনু, সাবেক ছাত্র নেতা আনিছুর রহমান তালুকদার খোকনসহ কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় নেতারা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী হারুনের মেয়ের বিয়েতে অংশ নিয়ে তা সম্পন্ন করে পরিবারের খোঁজ খবর নেন বলে জানান জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বর ও কনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে দোয়া করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!