ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৫
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীর বীর মুক্তিযোদ্ধা হান্নানের ইন্তেকাল

ফেনীর বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার মীর আবদুল হান্নান ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার মৃত্যুতে পরিবারসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে ঢাকায় আনা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।
মৃত্যুকালে দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। আব্দুল হান্নান ফেনী জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার আছরের নামাজের পর
ঢাকা বক্ষব্যাধি হাসপাতাল কোয়ার্টার জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে বৃহস্পতিবার ফেনীর মিজান ময়দানে সকাল ১১টায় ২য় জানাজা, ছাগলনাইয়া পাইলট হাই স্কুল মাঠে দুপুর ২টায় ৩য় এবং পূর্ব ছাগলনাইয়া নিজ বাড়ির দরজায় বিকেল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
বীর মুক্তিযোদ্ধা হান্নানের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী,জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান ও ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!