ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৩
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

 

শহর প্রতিনিধি-বাংলাদেশ পৌরকর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবানে সারা দেশের ন্যায় ফেনীতেও সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রদানের লক্ষে এক দফা দাবি আদায়ের কর্মবিরতি পালন করেছে ফেনী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।সোমবার সকাল ৯টা থেকে পৌর প্রাঙ্গনে  পূর্ণ দিবস  কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচীতে সংহতিপ্রকাশ করছেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী ও পৌর পরিষদ।
ফেনী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি-পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার আদায়কারী (বাজার) সুজিত কুমার আর্চায্য পরিচালনায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের বিভাগীয় সহ-সভাপতি ও ফেনী পৌরসভার সচিব লোকমান হোসেন ভূঞা, ফেনী জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতিও ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আজিজুল হক, ফেনী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য ও ফেনী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, অর্থ-সম্পাদক ও ফেনী পৌরসভার উচ্চমান সহকারী আবু তাহের, কার্যকরী সদস্য ও ফেনী পৌরসভার এসেসর মো. হানিফসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী।
এসোসিয়েশনের কর্মকর্তারা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!