ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৯
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

বন্ধুকযুদ্ধ’র নামে নিরীহ মানুষ হয়রানী হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

শহর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,মাদকের কারনে আমাদের তরুণ সমাজ ধ্বংসের মুখে।এর হাত থেকে আমাদের সন্তানদের বাঁচাতে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক নির্মূলে যুদ্ধ ঘোষণা করেছেন।ফলে এ যাবত পর্যন্ত পুলিশ ও র‍্যাবের হাতে যত মাদক ব্যবসায়ী বন্ধুকযুদ্বে নিহত হয়েছে তাদের মধ্যে কেউ নিরিহ ছিল তা কেউ প্রমাণ দিতে পারবেনা তবে নিরিহ মানুষদের হয়রানী করা হলে দায়ীদের বিরুদ্বে ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন তিনি।

রবিবার দুপুরে ফেনী সার্কিট হাউসের সভাকক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে করণীয় সভায় সভাপতির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় সেতুমন্ত্রী বলেন, সরকার যত ভালো কাজই করুক না কেন,বিএনপির ভালো লাগবে না এটাই স্বাভাবিক।মাদক দেশের শত্রু।এর অভিযান নিয়েও বিএনপি রাজনিতি করছে।এটি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এ অভিযান চলবে বলে তিনি ঘোষণা দেন।

এসময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত নারী আসনের এমপি জাহান আরা বেগম সুরমা, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, চট্টগ্রাম পুলিশের ডিআইজি মরিুজ্জামান,ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়,চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, ফেনী পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার,নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরিফ,ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিনসহ চট্রগ্রাম বিভাগীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার,উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব,যুগ্ন সচিব ও অতিরিক্ত সচিব এবং পরিবহণ মালিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!