ফেনী
বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১০
, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

বর্নাঢ্য আয়োজনে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

 

 

সদর প্রতিনিধি-ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেছেন, প্রতিটি শিক্ষার্থীর একটি সুন্দর স্বপ্ন থাকা উচিত। আর এ স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ভালো ফলাফল করা আবশ্যক। কিন্তু পাঠ্য বইয়ের পরিবর্তে সহায়ক বইয়ের উপর পুরোপুরি নির্ভর হলে স্বপ্ন বাস্তবায়ন করাতো দুরের কথা, ভালো ফলাফল করাও যাবেনা। তাই এটি পরিহার করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।

সোমবার বিকালে সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পাঠ্যবই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি কে এম এনামুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহার, বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ।

বিদ্যালয়ের সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, এনটিভি ও জনকন্ঠ প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, বাংলাভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ২০১৮ সালের নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে অতিথিবৃন্দ। পরে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে কেক কাটেন অতিথিরা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!