ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৯
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

বালিগাঁওয়ে আওয়ামীলীগ কার্যালয়ে হামলা-ভাংচুর

সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার বালিগাঁওয়ে আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।শুক্রবার গভীর রাতে ইউনিয়নের ধুমসাহাদ্দায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় এজাহার দাখিল করেছেন স্থানীয় ইউপি সদস্য মাঈন উদ্দিন মায়া।

এজাহার সুত্রে জানা যায়,বেশ কিছুদিন ধরে এজাহারনামীয়সহ অজ্ঞাত আসামীরা দেশীয় অস্র নিয়ে ধুমসাহাদ্দায় মহড়া দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল।

এর অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে দূর্বৃত্তরা ককটেল ও বোমা বিস্ফোরণ করে জনমনে আতংক সৃষ্টি করে ধুমসাহাদ্দা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়।এসময় কার্যালয়ে থাকা ৪২ ইঞ্চি এলইডি টিভি নিয়ে যায় এবং চেয়ার, টেবিল, দরজা, জানালা, টেবিল ফ্যান ও সিলিং ফ্যান ভাংচুর করে দুর্বৃত্তরা।

এতে প্রায় দুই লাখ টাকার মালামাল ক্ষতি সাধিত হয় বলে বাদী এজাহারে উল্লেখ করেন।ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ব্যপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন চৌধুরী জানান, আওয়ামীলীগ কার্যালয়ে হামলা ও ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!