ফেনী
বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৯
, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

রমজানের শুভেচ্ছা জানিয়েও ট্রোলের শিকার নুসরাত

করোনাভাইরাস নিয়ে ভক্তদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে গিয়ে উল্টো ট্রোলের শিকার হয়েছিলেন টলিউড অভিনেত্রী ও বশির হাটের সংসদ সদস্য নুসরাত জাহান। এরপর সম্প্রতি একটি টিকটক ভিডিও তৈরি করেও বিতর্কিত হয়েছেন। এবার রমজানের শুভেচ্ছা জানিয়েও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন এই তারকা সাংসদ। গোলাপি সালোয়ার কামিজে রমজান করিমের শুভেচ্ছা জানালেন নুসরাত। ভিডিও বার্তায় সকলকে বাড়িতে থেকেই ইবাদতের অনুরোধ জানান তিনি। এই ভিডিও নিয়েও ট্রোল করতে ছাড়েননি নিন্দুকরা।

নুসরাত তার রমজানের ভিডিও বার্তায় বলেন, ‘আমরা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই পরিস্থিতি থেকে রেহাই পেতে হলে আমাদের বাড়ির ভেতরেই থাকতে হবে। আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে দু’হাত তুলে দোয়া করবেন গোটা পৃথিবী যেন এই করোনা নামক ভাইরাসের হাত থেকে রক্ষা পায়। এই সময়টা একে অপরের পাশে থাকার সময়। সবাইকে জানাই রমজান মুবারক’।কমেন্ট ঘরে ‘ভূতের মুখে রাম নাম’ বলে নুসরাতকে কটাক্ষ করেছেন এক নেটিজন।

সম্প্রতি অসুস্থ হয়েছিলেন নুসরাতের বাবা। বাবাকে নিয়ে অনেক উদ্বিগ্ন ছিলেন নায়িকা। এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন তিনি। এছাড়া কিছুদিন আহে বশিরহাটে রেশন নিতে গিয়ে, পুলিশের লাঠি চার্জের মুখোমুখো হয়েছিলেন নারীরা।

নুসরাতের উদ্দ্যেশে অমিতাভ কোহলি নামের এক ব্যক্তি লিখেছেন, ‘বাবা কেমন আছেন ? বসিরহাটের রেশনের বদলে পুলিশের লাঠি পেটা খাওয়া অতগুলো গরীব মহিলার জন্য দোয়া করবেন। ভোটের আগে কথা দিয়েছিলেন, “আমি সবসময় পাশে থাকবো, অসুবিধা হলে আমাকে খবর দিলেই চলে আসবো। ওরা মার খাওয়ার পরেও এখনও পাশে পায় নি আপনাকে। আপনার আল্লা ও এখনকার ভগবান মাফ করবে তো? বিবেক কি বলে?’ তবে, এসব কমেন্টর কোনো প্রতিউত্তর দেননি নুসরাত।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!