ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৪
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে রোটাবর্ষ উদযাপনে পদ্মা জোনের সমন্বয় সভা

শহর প্রতিনিধি: রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশের পদ্মা জোন ফেনী অঞ্চলের ২০১৮-১৯ রোটাবর্ষ শুরুর প্রস্তুতি সভা শুক্রবার সন্ধ্যায় শহরের মিডনাইট হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন প্রোগ্রাম সম্বনয়কারী রোটারিয়ান পিপি সাইদুল মিল্লাত মুক্তা’।সভায় ফেনী অঞ্চলের ২০১৮-১৯ রোটাবর্ষ উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পদ্মা জোনের জোনাল কো-অর্ডিনেটর (২০১৮-১৯) রোটারিয়ান এজি জালাল উদ্দিন বাবলু পিএইচএফ, ডেপুটি গভর্ণর (২০১৮-১৯) রোটারিয়ান পিপি মোস্তফা আজিজুল মুনির, এসিস্ট্যান্ট গভর্ণর (২০১৮-১৯) রোটারিয়ান পিপি এ.কে এম সাইফুল ইসলাম মজুমদার পিএইচএফ ও রোটারিয়ান পিপি মোমিনুল হক চৌধুরী, রোটারী ক্লাব অব ফেনী সিটির সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ আবু নাছির প্রমুখ।

এসময় রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রাক্তন সভাপতি শরীফুল ইসলাম অপু, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট ও ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর (২০১৮-১৯) আরাফাত উল মিল্লাত দিপুল, রিজিওনাল প্রতিনিধি (২০১৮-১৯) খন্দকার তৌহিদুল ইসলাম রানা, ডিষ্ট্রিক্ট এডমিনিষ্ট্রেটর (২০১৮-১৯) সি.পি সাইফুদ্দিন রাশেদ, ডিষ্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারী (২০১৮-১৯) মো. জিয়া উদ্দিন, বিলোনিয়া জোনের জোনাল প্রতিনিধি (২০১৮-১৯) এস.আলম ভূঁইয়া অপু, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট শহীদুল ইসলাম পাটোয়ারী, চার্টার সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারীসহ ফেনী জোনের অন্যান্য ডিষ্ট্রিক্ট অফিসিয়াল, বিভিন্ন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ইলেক্টবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!