ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৭
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

শত নির্যাতনেও কুরআন তেলাওয়াত থেকে বিচ্যুত করতে পারেনি রোহিঙ্গাদের

কথা ডেস্ক-দীর্ঘ প্রায় দুই মাস ধরে চলছে রোহিঙ্গা নির্যাতন। শত নির্যাতনেও কুরআন তেলাওয়াত থেকে বিচ্যুত করতে পারেনি রোহিঙ্গাদের। গত ২৫ আগস্ট রাখাইনের রোহিঙ্গাদের ওপর শুরু হয় গণহত্যা ও নির্যাতন, যা এখনও অব্যাহত। মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারে দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে প্রায় ১০ লাখ রোহিঙ্গা।

শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গার মধ্যে প্রায় তিন লাখই শিশু। এদের বেশির ভাগেরই দিন কাটে খাবারের খোঁজে। ক্ষুধার যন্ত্রণার মাঝেও এ শিশুরা ঠিকই শিখছে পবিত্র কুরআনুল কারিমের তেলাওয়াত।

রোহিঙ্গাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা তাদের শিশু-কিশোরদের জন্য কুরআন শিক্ষার আয়োজন করেছে। প্রতিদিন সকালে নিয়ম করে তারা কুরআন শিক্ষা ও অধ্যয়ন করছে।

তারা ঘরবাড়ি সহায়-সম্পদ সব কিছু ছেড়ে জীবন বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে এসেছেন বাংলাদেশে। আশ্রয় নিয়েছেন কক্সবাজারের উখিয়া, টেকনাফ, কুতুপালং, বালুখালী, পালংখালীর বিভিন্ন ক্যাম্পে।

সহায়-সম্পদ, আত্মীয়-স্বজনসহ সব হারালেও নিজেদের ঐতিহ্য হারাননি মিয়ানমারের সেনাদের হাতে নির্যাতনের শিকার হওয়া এ মুসলিম রোহিঙ্গারা।

রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষার জন্য প্রাতিষ্ঠানিক কোনো আয়োজনই নেই বললেই চলে। ক্যাম্পগুলোতে খাদ্যের নিশ্চিয়তা মিললেও পড়ালেখার কোনো সুযোগই নেই।

কিছু কিছু দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তাদের পড়ালেখার সুযোগ করে দিচ্ছে। আগামী বছর রোহিঙ্গাদের জন্য ইউনিসেফ ১৩০০ স্কুল স্থাপন করবে বলে শোনা যাচ্ছে। যদি এই ১৩০০ স্কুল স্থাপিত হয় তবে তাদের ২ লাখ শিশুর পড়ালেখার ব্যবস্থা হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!