ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৮
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হবে-আইজিপি

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন আইজিপি জাবেদ পাটোয়ারী

মাদকাসক্তে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, আগামীতে যে পুলিশ সদস্যের আচার-ব্যবহার ও অন্যান্য লক্ষণ দেখে সন্দেহ হবে, তাকেই ডোপ টেস্টের মুখোমুখি হতে হবে। অতি সম্প্রতি এমন উদ্যোগই নেওয়া হয়েছে। এরইমধ্যে বিষয়টি জানিয়ে পুলিশের সব ইউনিট প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী পুলিশ লাইনে নারী ব্যারাক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, জনগণের সেবা সুনিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। তাই পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ সংস্কার শুরু হয়েছে। থানায় আইনি সেবা বা সহায়তা পেতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়েও সজাগ থাকতে বলা হয়েছে।

এ ছাড়াও সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সময়ের সঙ্গে পাল্লা দিতে পুলিশের অভ্যন্তরীণ সেবাও বাড়ানো হয়েছে। যুগের সঙ্গে বিবেচনা করে যখন যে ইউনিট প্রয়োজন তা গঠন করা হচ্ছে। এছাড়া নিয়মের মধ্যে পড়লে বিভিন্ন ইউনিটের অন্য চাহিদাগুলোও পূরণ করা হচ্ছে।

এর আগে আইজিপি পত্নী হাবিবা জাবেদ রাজশাহী পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!