ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫২
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফেনীতে সাড়ে ৪ টন পঁচা খেজুর ধ্বংস

শহর প্রতিনিধি: ফেনীতে পবিত্র রমজান উপলক্ষে পুরনো পঁচা ও নিম্নমানের খেঁজুরে বাজার সয়লাব হয়ে আছে।এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা ও সাড়ে ৪ টন পঁচা খেজুর জব্দ করা হয়।

সূত্র জানায়, খাদ্যে ভেজাল রোধে সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযানে বের হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। অভিযানকালে সর্ববৃহৎ ফলের আড়ত মহিপালে দেখা যায়, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পুরনো, পঁচা ও নিম্নমানের খেজুর সম্পূর্ণ নতুন বেগুনি রঙ এর বস্তায় ভরে ভুয়া ওয়ারেন্টি যোগ করে বিক্রি করছেন। গত রমজানে অবিক্রিত এসকল খেজুরের বস্তা খুলে দেখা যায় হরেক রকমের মিশ্রিত পঁচা খেজুর। চট্টগ্রাম থেকে কিছু অসাধু ব্যবসায়ী এসকল খেজুর নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের কাছে বিক্রির উদ্দেশ্যে ফেনীতে মজুদ রেখে বিক্রি করছেন।

অভিযানকালে আড়তের মোতালেব এন্টারপ্রাইজের মালিক মো: ইমাম হোসেনকে (২৯) পঁচা ও মানহীন খেজুর বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোতালেব এন্টারপ্রাইজ থেকে জব্দ করা হয় ১শ বস্তা পঁচা ও মানহীন খেজুর। একই আড়তের ইউএস এন্টারপ্রাইজের মালিক মো: সেলিমকে (৫২) বেগুনি রঙ এর বস্তার একই খেজুর বিক্রির দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। জব্দ করা হয় একই ধরণের আরো ৪৬ বস্তা খেজুর। জব্দকৃত এসব খেজুর ধ্বংস করা হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!