ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৮
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাগলনাইয়ায় বিজিবির মতবিনিময়

ফেনীর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ অপরাধ প্রবনতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে ফেনীস্থ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোঃ নাহিদুজ্জামান।ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিমের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
এসময় স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক  কামাল উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, রবিউল হক রবি, নুরুজ্জামান সুমন প্রমুখ বক্তব্য রাখেন ।
প্রধান অতিথির বক্তব্যে ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোঃ নাহিদুজ্জামান বলেন, ফেনী জেলার ১০২ কিলোমিটার সিমান্ত রয়েছে, এখানে চোরাচালান বন্ধসহ মাদক থেকে যুব সমাজকে রক্ষার্থে বিজিবি ইতোমধ্যে ৩৩৬টি জনসচেতনাতামূলক সভা করেছে। তিনি আরো বলেন, বিজিবি সবসময় আপনাদের পাশে আছে। চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী কেউ রেহাই পাবেনা। অপরাধীদের সংখ্যা অল্প, আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!