ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪১
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে ডাকাতিকালে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় আদালতে আসামির জবানবন্দি

ফেনীর সোনাগাজীতে ডাকাতিকালে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় আদালতে  ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত আসামী জোবায়ের ইসলাম সোহাগ।মঙ্গলবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিনের আদালতে জবানবন্দি দেন এই আসামি।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে ফাজিলের ঘাট সংলগ্ন উত্তর চরমজলিশপুর এলাবা থেকে জোবায়ের ইসলাম সোহাগকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবারর দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিনের আদালতে তাকে হাজির করা হলে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করে।এসময় গ্রেফতারকৃত  আসামী সোহাগ ঘটনার বর্ণনা দিয়ে অপরাপর জড়িতদের নাম প্রকাশ করে।সোহাগ একই এলাকার বাসু মেম্বার বাড়ির সাইফুল ইসলাম প্রকাশ নজরুল ইসলাম প্রকাশ রুবেলের ছেলে

তদন্তকারি সূত্র জানায়, ভিকটিমের শারিরীক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। সে ইতিপূর্বে  আদালতে ২২ ধারায় জবানবন্দী দিয়েছে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাটের বিষ্ণুপুর এলাকায় এক ব্যবসায়ীর ভাড়া বাসায় হানা দিয়ে ডাকাতরা বাড়ির দরজার ছিটকিনি ভেঙ্গে ভেতরে ঢুকে কাপড় দিয়ে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরের আলমিরা ভেঙে নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ প্রয়োজনীয় সামগ্রী লুট করে।ওই সময় ঘরে স্বর্ণালঙ্কার না পেয়ে ডাকাতদের একজন গৃহকর্তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় গৃহকর্তা বাঁধা দিতে চাইলে ডাকাতরা তাকে ও তার স্ত্রীকে মারধর করে।এ ঘটনায় শুক্রবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে থানায় মামলা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!