ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪১
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

৬ অক্টোবর থেকে দেশব্যাপী মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’

বিনোদন প্রতিবেদক-
আজ ৬ অক্টোবর শুক্রবার দেশব্যাপী মুক্তি পাচ্ছে আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। এর আগে ইউটিউবে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার এ ছবির ‘টুপ টাপ’ শিরোনামের একটি গান। যাতে কণ্ঠ দিয়েছেন বলিউডের কণ্ঠশিল্পী অরিজিৎ সিং ও সোমলতা।

ছবিটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এটি যৌথভাবে প্রযোজনা করেছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড এবং থ্রি-হুইলারস লিমিটেড। ‘ঢাকা অ্যাটাক’ এর গল্প লিখেছেন সানোয়ার হোসেন।

পুলিশ বাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযান নিয়ে সাজানো পরিচালক দীপনের ‘ঢাকা অ্যাটাক’। এ ছবিকে বলা হচ্ছে দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার। এতে আছে মোট ২৩৮টি চরিত্র! এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এছাড়া আছেন অভিনেতা আলমগীর, আফজাল হোসেন, অভিনেত্রী নওশাবা, এবিএম সুমন ও শতাব্দী ওয়াদুদ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!