ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০০
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

৫ আসামীকে খালাস

নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফী হত্যা মামলার ১৬ আসামীর বিরুদ্বে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একই সময় ৬ আসামীর পক্ষে জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়ে আগামী ২০ জুন মামলার চার্জ গঠনের তারিখ ধার্য করেছে আদালত। সোমবার সকালে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এসব আদেশ দেন।
ফেনী জেলা জজ আদালতের পিপি এডভোকেট হাফেজ আহম্মদ জানান, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে রাফী হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত ২১ আসামীকে আদালতে তোলা হয়। এ সময় মামলার অভিযোগপত্র আমলে নেন আদালত। আদালত আগামী ২০ জুন চার্জ গঠনের দিন ধার্য করে। এছাড়া মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত রাফীর সহপাঠি আরিফুল ইসলাম, নূর হোসেন, কেফায়াত উল্লাহ জনি, আলাউদ্দিন ও শাহিদুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।

তিনি আরও জানান,রাফী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, সোনাগাজী পৌর কাউন্সিলর মাকসুদুল আলম, মাদরাসার প্রভাষক আবসার উদ্দিন, মো. শামিম, ইফতেখার উদ্দিন, নুর উদ্দিনের পক্ষে তাদের আইনজীবিরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এদের পক্ষে জামিন আবেদন করেন এডভোকেট গিয়াস উদ্দিন নান্নু ও তাজুল ইসলাম। বাদী পক্ষে ছিলেন এডভোকেট এম শাহজাহান সাজু।
এদিকে আসামীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবীতে আদালত পাড়ায় মানববন্ধন করেছে কয়েকজন যুবক।


এর আগে গত ২৮ মে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে ১৬ জনকে আসামী করে ৮০৮ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা। ৩০ মে বিচারিক হাকিম জাকির হোসাইন অভিযোগপত্রসহ মামলার নথি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে পাঠিয়ে দিয়ে অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানী না করে ১০ জুন শুনানীর জন্য তারিখ ধার্য করেন।

গত ২৭ মার্চ মাদরাসার আলিম পরিক্ষার্থী রাফীকে নিজ কক্ষে ঢেকে অধ্যক্ষ সিরাজ উদদৌলার যৌন নিপীড়নের চেষ্টা করে। এ ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে রাফীর পরিবার মামলা দায়ের করেন।এরপর মামলা তুলে নিতে রাফীর পরিবারকে হুমকি দেয় সিরাজের ক্যাডার বাহিনী।ওই মামলায় সিরাজ উদদৌলা কারাগারে থাকা অবস্থায় ৬ এপ্রিল রাফীকে মাদরাসার ছাদে পুড়িয়ে মারার চেষ্টা করে মুখোশধারীরা।এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে নুসরাতের ভাই নোমান থানায় মামলা দায়ের করে। মামলার এজাহারভুক্ত আসামীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও পিবিআই।২১ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, আবদুর রহিম শরিফ, হাফেজ আবদুল কাদের, উম্মে সুলতানা পপি, কামরুন্নাহার মনি, জাবেদ হোসেন, জোবায়ের আহাম্মদ, অধ্যক্ষ সিরাজ উদদৌলা,ইমরান হোসেন মামুন, ইফতেখার হোসেন রান ও মহি উদ্দিন শাকিল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। তাঁরা ১২ জনই রাফী হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে চঞ্চল্যকর তথ্য প্রদান করেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!