ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০০
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

আবারও সালমানের সঙ্গে মাধুরী

১৯৯৪ সালের ‘হাম আপকে হায় কৌন’ সিনেমার কথা মনে আছে অনেকের। সিনেমাটি দেখে ওই সময়ে সিনেমা প্রেমীরা নিশা আর প্রেম নাথকে মনে গেঁথে নিয়েছিলেন। মুগ্ধ হয়েছিলেন তাদের অভিনয় দক্ষতায়। এই নিশা আর প্রেম ছিলেন সালমান খান ও মাধুরী দীক্ষিত।সুরাজ ভারজাতীয় পরিচালিত সেই ছবির আমেজ আজও নব্বই দশকের দর্শকের হৃদয়ে বহমান। এরপর আরও কিছু ছবিতে তারা কাজ করেছেন। দেখা গেছে বেশ কিছু অনুষ্ঠানেও।সেই সালমান ও মাধুরী এবার মুখোমুখি হচ্ছেন ভিন্ন রকম এক আয়োজনে। যেখানে সালমানের অতিথি হয়ে হাজির হবেন ‘দেবদাস’র চন্দ্রমুখী।

জানা গেছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ভারতীয় চ্যানেল কালারসে প্রচার হবে ‘বিগ বস’-এর ১৩তম মৌসুম। এরইমধ্যে ‘বিগ বস ১৩’র ঘর এবার কিভাবে সাজানো হয়েছে তার বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেল ‘বিগ বগ’-এর ঘরে থাকবেন মাধুরীও।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘বিগ বস ১৩’ প্রমো। যেখানে দেখা যাচ্ছে, মাধুরীর হাত ধরে ‘বিগ বস’র ঘরে প্রবেশ করছেন সালমান খান। ব্যাকরাউন্ডে বাজছে এই তারকা জুটির অভিনীত ‘হাম আপকে হ্যায় কৌন’র মিউজিক।এরপর ‘দেখা হ্যায় পেহলি বার’ এবং ‘আজ কি পার্টি’ গানের তালে নাচতেও দেখা গেছে নব্বই দশকের জনপ্রিয় জুটিকে।

এ বছর গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে বানানো হয়েছে ‘বিগ বস ১৩’র ঘর। যার ডেকোরেশনে বেগুনি এবং গোলাপি রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাড়িটির ডিজাইন করেছেন ওমাঙ কুমার।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!