ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

আরমান ভাইয়ের পরিবারে সংকট

আসন্ন ঈদুল আযহায় প্রচারের জন্য নতুন একটি নাটকের কাজ শেষ করেছেন নাট্য জগতের জনপ্রিয় দুই তারকা জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা। নাটকের নাম ‘আমিও অমানুষ’। এখানে উঠে আসবে একটি পরিবারের সংকট। গত সপ্তাহে নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদে একটি টিভি চ্যানেলে এটি প্রচারিত হবে।

‘আমিও অমানুষ’ রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। হাস্যরস থেকে বেরিয়ে এখানে জাহিদ হাসান উপস্থিত হচ্ছেন একেবারে গম্ভীর চরিত্রে। তিশার চরিত্রও প্রায় একই ধরনের। নাটকে দেখা যাবে, জাহিদ হাসান বারবার তার পরিবারের সবাইকে আকড়ে ধরার চেষ্টা করেন। কিন্তু বারবারই তিনি ব্যর্থ হন।

নাটকটি প্রসঙ্গে শ্রাবণী ফেরদৗস বলেন, ‘বিগত কয়েক বছর জাহিদ ভাইকে হাসির নাটকে আমরা বেশি পেয়েছি। বলা যায়, তিনি এক ধরনের বড় প্রভাবও বিস্তার করেছেন। তবে এবার আমরা ঈদের জন্য সিরিয়াস গল্প বেছে নিয়েছি। আশা করি, জাহিদ ভাইয়ের এ চরিত্রটিও দর্শকদের মুগ্ধ করবে।’

নাট্য জগতে জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা জুটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘আরমান ভাই’ সিরিজ দিয়ে। তারপর থেকে ঈদ এলেই এই দুই তারকাকে নিয়ে ছক আঁকেন নির্মাতারা। সেই পরিকল্পনায় থাকে হাস্যরস যুক্ত গল্প। এবার সেই ভাবনায় এলো ভিন্নতা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!