ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৯
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

সাংবাদিক আরিফ রিজভী সম্পাদিত ‘ছোটদের চোখে বঙ্গবন্ধু’ গ্রন্থের লেখক সম্মাননা

লেখক-গবেষক আরিফুল আমীন রিজভী সম্পাদিত ‘ছোটদের চোখে বঙ্গবন্ধু’ গ্রন্থের ক্ষুদে ৩৭জন লেখককে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে ফেনী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে লেখক-সাহিত্যিকসহ বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তির সমাগম ঘটে।
তরুণ সংগঠক শরীফুল ইসলাম অপুর সঞ্চালনায় জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকতা নুরুল অবছার ভূঞা, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: মাঈন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, বঙ্গবন্ধুকে না জানলে দেশকে জানা হয়না। ছোটদের মধ্যে বঙ্গবন্ধুকে জানানোর যে প্রচেষ্টা বইটির মাধ্যমে নেয়া হয়েছে তা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য।
সভাপতির বক্তব্যে আজিজ আহম্মদ চৌধুরী বলেন, বইটি দেখে মনে হয়েছে ছোটরা চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে জানতে। নিজেদের মত করে বঙ্গবন্ধুকে বুঝতে। বাংলাদেশ ক্রমাগত এগিয়ে চলছে। সুন্দর বইটির মাধ্যমে শিশুদের উৎসাহিত করা হলো।
বইটি সম্পর্কে রিজভী তার বক্তব্যে বলেন, আমরা যারা আশি ও নব্বইয়ের দশকে লেখাপড়া করেছি তখন পাঠ্যবইগুলোতে কৌশলে দেশ ও জাতির ইতিহাস বিকৃত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর অবদানকে অস্বীকার করা হয়েছে। বর্তমান পাঠ্যপুস্তকে শিশু কিশোরদের উপযোগী করে পাঠ্যবইয়ে দেশের ইতিহস ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। আজকের প্রজন্ম সঠিক ইতিহাস জানার সুযোগ পেয়েছে। তাদের জানার পরিধিও বিস্তৃৃত হচ্ছে। গ্রন্থটি মূলত তাদের আরও আগ্রহী করে তুলতে একটি প্রভাবক হিসেবে কাজ করবে। ছাপার অক্ষরে লেখাগুলো বাঙ্গালির শ্রেষ্ঠ সন্তানকে জানতে তাদের আরও বেশী আগ্রহী করবে বলে বিবেচনা করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!