ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৮
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

বর্ণাঢ্য আয়োজনে ফরহাদ নগর ইউনিয়ন ৩ ও ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত 

নানা আয়োজনে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ৩ ও ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে দক্ষিন ফরহাদ নগর ভোরবাজারস্থ কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ।

ছাত্রলীগ নেতা মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে ও আব্দুর রউফ নাবিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন টিপু,জেলা যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আবদুল মতিন কাউছার,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর শুক্কুর।

এসময় জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ইমন,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বছির আহম্মদ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য গিয়াস উদ্দিন,নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হক সাব,ফরহাদ নগর ইউনিয়ন সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহেদ হোসেন বাচ্ছু,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম রহমান জিলানী ও সাধারণ সম্পাদক সজিব হাজারী, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, কৃষকলীগের সভাপতি রবিউল হক ও যুবলীগ নেতা এস আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন করা হয়।সম্মেলনে আগত অতিথিদের অভিনন্দন জানিয়ে বাজার ও সম্মেলনস্থলে শতাধিক ব্যানার, পেষ্টুন ও তোরণ নির্মাণ করেছে ছাত্রলীগ নেতা নাবিল।সম্মেলনে আগত অতিথিরাও বক্তব্য প্রদানকালে তৃণমূলে এমন বর্ণাঢ্য আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!