ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৪
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ইমরানের সঙ্গে গাইলেন সেরাকণ্ঠের চ্যাম্পিয়ন সুমনা

একটি রিয়েলিটি শো তে হাজার হাজার প্রতিযোগীকে টপকে ফাইনালে গমন, অত:পর বিজয়ে মুকুট গ্রহণ। ২০১৭ সালে এমনি একটি দীর্ঘ গানের জার্নি থেকে উঠে এসেছেন চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সুমনা। এরপর গানের সাথেই যুক্ত আছেন এই গায়িকা।ক্যারিয়ারের প্রতিশ্রুতিশীল এই লগনে এসে তিনি গাইলেন হালের ক্রেজ কণ্ঠশিল্পী ইমরানের সঙ্গে। নিজের কণ্ঠশীলন, সুর সাধনা, সংগীত পরিচালনা এবং মিউজিক ভিডিওতে অনবদ্য বিচরণের মাধ্যমে ইমরান মাহমুদুল নিজেকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। যেকোনো উৎসবে তার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন নিয়মিতই। সাথে থাকে একাধিক চমক।

তার সঙ্গে অনেক নতুন গায়িকারাই গান করে আলোচনায় এসেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন সুমনা। তারা দুজনে গেয়েছেন ‘রাখিস আমার হাতটা ধরে’ শিরোনামের গান। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

‘রাখিস আমার হাতটা ধরে’ লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীতায়োজনের কাজটি করেছেন ইমরান নিজেই। তৈরি হয়েছে মিউজিক ভিডিও। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।

গানটি নিয়ে ইমরান জানান, ‘আমার বিশ্বাস এবারের ঈদের অন্যতম সুন্দর একটি রোমান্টিক গান হতে চলেছে ‘রাখিস আমার হাতটা ধরে’। সুমনার কণ্ঠ পরিক্ষীত। দারুণ গান গায় ও। যা শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। গানটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী।’

ধ্রুব মিউজিক স্টেশন সুত্র জানায়, ২৯ জুলাই, বুধবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘রাখিস আমার হাতটা ধরে’ গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!