ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

বারইয়ারহাটে ইয়াবাসহ পুলিশের এএসআই আটক

মিরসরাই প্রতিনিধি:প্রায় ৩০ হাজার ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক এএসআইকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। শনিবার সকাল ৯টার দিকে মিরসরাইয়ের  বারইয়ারহাট এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। আটক আবুল বাশার বাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। আবুল বাশার কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার আবদুল হামিদের ছেলে। র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান বলেন, ‘ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র‌্যাবের একটি টিম মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকা থেকে ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এএসআইকে আটক করেছে। তার কাছ থেকে প্রায় ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।’ র‌্যাব ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত আবুল বাশার চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো নিয়ে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!