ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ঈদে যমজ-১১ নিয়ে আসছেন মোশাররফ করিম

বাংলা নাটককে ভিন্নমাত্রা দিয়েছেন মোশাররফ করিম। প্রতিটি উৎসব-পার্বণে তার নাটক বিনোদন দেয় দর্শকদের। তার কমেডি অভিনয়ে মুগ্ধ দর্শক।গত কয়েকটি ঈদে যমজ নাটক নিয়ে আসছেন মোশাররফ করিম। এই নাটকের চাহিদা দর্শকদের কাছে তুঙ্গে। দর্শক চাহিদা মাথায় রেখে ভিন্নধর্মী গল্প নিয়ে এবারও নির্মিত হচ্ছে যমজের সিক্যুয়েল। নাটকের শুটিং এখনও শেষ হয়নি। শেষ মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মোশাররফ করিম।

বাবা কদু আজাদ তার যমজ দুই ছেলে একাব্বর-নেকাব্বর। এই তিনজনের চরিত্রেই আছেন মোশাররফ। তিনজনের চরিত্র তিন রকম। কৃপণ বৃদ্ধ বাবা, অতিসরল ও অতিচালাক দুই ছেলে। গল্পে পরতে পরতে হাসির খোরাক।

যমজে এবারও ব্যতিক্রম কিছু থাকছে। মোশাররফ করিমের বিপরীতে আছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। মোশাররফ করিমের নিজ কণ্ঠে গানও থাকছে।নাটকটির নির্মাতা আজাদ কালাম। এবারও তিনি যমজ-১১ নির্মাণ করেছেন। প্রচার হবে বেসরকারি টেলিভিশন আরটিভির ঈদ আয়োজনে।নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘যমজ নাটক দর্শকদের কাছে এমন জনপ্রিয়তা পেয়েছে যে ঈদের আগে থেকেই পরিচালক, আমি ও চ্যানেল কর্তৃপক্ষের কাছে সিক্যুয়েলের জন্য অনুরোধ আসতে থাকে। দর্শকদের এ বিষয়টিকে শ্রদ্ধা করি আমরা। তাই একের পর এক যমজের সিক্যুয়েল নির্মাণ করা হচ্ছে। এবারের সিক্যুয়েলে দারুণ একটি গল্পও থাকবে। সেই সঙ্গে থাকছে দর্শকদের হাসানোর সব উপকরণও।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!