ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৫
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

এবারের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আসাদুজ্জামান নূর ও শাইখ সিরাজ

 

বিনোদন প্রতিবেদক-সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়-২০১৮ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য ১৬ বিশিষ্ট ব্যক্তি মনোনীত হয়েছেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট এই ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দেবেন। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে।

এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য অন্য মনোনীতরা হলেন কাজী জাকির হাসান (মরণোত্তর), এস এম এ রাশীদুল হাসান (মরণোত্তর), শঙ্করগোবিন্দ চৌধুরী (মরণোত্তর), এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, এসিএসসি (বীরউত্তম) এম আব্দুর রহিম (মরণোত্তর), ভূপতিভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী (মরণোত্তর), শহীদ লে. মো. আনোয়ারুল আজিম (মরণোত্তর), হুমায়ুন রশীদ চৌধুরী (মরণোত্তর), আমানুল্লাহ্ মোহাম্মদ আসাদুজ্জামান (মরণোত্তর), মতিউর রহমান মল্লিক (মরণোত্তর), সার্জেন্ট জহুরুল হক (মরণোত্তর), আমজাদুল হক, অধ্যাপক ডা. এ কে এমডি আহসান আলী, অধ্যাপক এ কে আজাদ খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও ড. মো. আব্দুল মজিদ।

প্রসঙ্গত, গত বছর জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০১৭ প্রদান করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!