ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ইয়ুথ এক্সিলেন্ট এ্যাওয়ার্ড পেলেন ফেনীর নেসার

ছাগলনাইয়া প্রতিনিধিঃ সাইফুল ইসলাম নেসা’র ইয়ুথ এক্সিলেন্ট এ্যাওয়ার্ড ২০১৮ পেয়েছে। ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের পক্ষ থেকে নেসারকে এই সম্মাননা প্রদান করা হয়। শনিবার জাতীয় গ্রন্থাগারে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ৪টি বিষয়ের উপর অবদান রাখায় ৪জনকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অজ্ঞাত রোগীদের সেবা প্রদান করায় স্বাস্থ্য খাতে অবদানের জন্য নেসারকে এ্যাওয়ার্ড ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্ত রাজ্যের ডেপুটি হাই কমিশনার কানবার হোসেন বোর।এসময় নাগরিক টিভির সিইও আব্দুল নুর তুষার,দ্যা হাংগার প্রজেক্ট’র ডিপুটি ডিরেক্টর নাসিমা আক্তার, ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ’র সেক্রেটারি জেনারেল সানজিদা জামান, প্রধানমন্ত্রী কার্যালয়’র এ টু আই এক্সেস প্রজেক্ট’র অশোক বিশ্বাস এবং গন্যমান্য ব্যক্তিবর্গ ও ১শ ৪০ টি কলেজ,বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। নেসার বলেন, আমি ফেনী জেলার সন্তান।ফেনী জেলার ছাগলনাইয়ার হিছাছড়া গ্রামেই আমার জন্ম।ফেনীর সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাবো।ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের পক্ষ থেকে ব্রিটিশ হাই কমিশনার থেকে নেওয়া এ্যাওয়ার্ডটি আমার মা, ফেনীর মানুষ ও গুরুজন যারা অজ্ঞাত রুগীর জন্য বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের প্রতি উৎস্বর্গ করলাম বলে নেসার জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!