ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

কাজী মনিরুজ্জামান ফেনীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার

ফেনীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী মনিরুজ্জামান।রোববার রাতে রাতে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত মনিরুজ্জামান ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রোববার বিকেলে নুসরাত হত্যায় অবহেলার অভিযোগে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হলে তার স্থলাভিষিক্ত হন তিনি।

কাজী মনিরুজ্জামান র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্রাইম প্রিহেনসিভ কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেন। ঝিনাইদহের গোবিনাথপুরে ১৯৭৬ সালের ৩০ জুন কাজী মনিরুজ্জামান জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ডু পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০০৬ সালে ২১ আগস্ট বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বিসিএস ২৫ তম ব্যাচের এ কর্মকর্তা সৎ, সাহসী, কর্মঠ এবং একজন বন্ধুবৎসল ও জনবান্ধব হিসেবে পরিচিত।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!