ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৮
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

কিডন্যাপ হলেন তিশা!

কিডন্যাপ হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সুপার শপ থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যে একটি ছোট গাড়ি এসে তুলে নিয়ে যায় তাকে। গাড়িতে বসার পরপরই ঘুমিয়ে পড়েন তিশা। একসময় ঘুম ভাঙার পর চারপাশে তাকিয়ে চমকে ওঠেন। এই অচেনা বাসায় কি করে এলেন! সাজানো গোছানো ফ্ল্যাট। সুনসান নীরবতা। এ ঘর ও ঘর পেরিয়ে ডাইনিং রুমে গিয়ে দেখেন কেউ একজন ল্যাপটপ নিয়ে বসে আছে।

চমকে ওঠে জানতে চান তিনি এখানে কেন? সেই অচেনা মানুষ উত্তর দেয় তাকে কিডন্যাপ করা হয়েছে। তবে বাস্তবে নয়, তিশাকে ঘিরে এমন ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘কিডন্যাপড’। এটি রচনা ও নির্মাণ করেছেন শাহনেওয়াজ রিপন। তিশার বিপরীতে এই নাটকে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। এদিকে এটি ছাড়াও তিশাকে বিভিন্ন চ্যানেলে দেখা যাবে একাধিক নাটক-টেলিছবিতে। এরমধ্যে রয়েছে আরটিভির ‘বউ কাহিনি’ সিরিজের ‘বিউটি পারলার’ ও ‘আমার মিস্টার পরিষ্কার’ শিরোনামের দুটি নাটক। নাটক দুটি নির্মাণ করেছেন গৌতম কৈরী ও মাবরুর রশীদ বান্না। এছাড়া তিশা থাকছেন মাবরুর রশীদ বান্নার ‘আশ্রয়’ ও লেডি ‘কিলার-২’, ইফতেখার আহমেদ ফাহমির ‘কিংকর্তব্যবিমূঢ়’, আবু হায়াত মাহমুদের ‘আমরা কবে যাবো’, সাজ্জাদ সুমনের ‘মি টু’সহ বেশ কিছু নাটকে। ঈদের কাজ নিয়ে এ অভিনেত্রীর ভাষ্য, এবার ঈদের জন্য বেশ কিছু বৈচিত্রময় চরিত্রে অভিনয় করেছি। আমি শুরু থেকেই এভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কাজের সংখ্যার চেয়ে ভালো কাজের দিকে বেশি মনোযোগী থাকি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!