ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৯
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবীতে ফেনীতে মানববন্ধন

শহর প্রতিনিধি: মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শনিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফেনী জেলার সভাপতি আমিনুল ইসলাম রুপক হাজারীর সভাপতিত্বে ও তথ্য- গবেষণা বিষয়ক সম্পাদক কাজী কামালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার আবদুর রহমান মজুমদার ও মাষ্টার শাহ জাহান,সদর উপজেলা কমান্ডার নুরুল আফছার, দাগনভূঞা উপজেলা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী, সোনাগাজী উপজেলার ডেপুটি কমান্ডার মো. ইসমাইল, মুক্তিযোদ্ধা এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, যুদ্ধকালীন কমান্ডার আজিজুল হক চাষি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জনি, দাগনভূঞা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আজিম সিদ্দিকি প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্য কোটা বহাল করে তাদের উপযুক্ত সম্মান দেখাতে সরকারের প্রতি আহবান জানান তারা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!