ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১১
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মায়ের দাফন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির মা বেগম ফজিলাতুন্নেছার দাফন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার বিকালে কোম্পানীগঞ্জের সরকারী মুজিব কলেজ মাঠে জানাজার নামাজ  শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় ওবায়দুল কাদের,পরিবারের সদস্যও আত্মীয়-স্বজন ছাড়াও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম,আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম,সাবেক কেন্দ্রীয় নেতা আলা উদ্দিন নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম, নোয়াখালী জেলা আ’লীগ সভাপতি খায়রুল আলম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আ’লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল কাদেরের মাতা  বেগম ফজিলাতুন্নেছা(৯২)ইন্তেকাল করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!