ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২৬
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

খালেদা জিয়া ও বিএনপিকে বাহিরে রেখে নির্বাচন করার সরকারের ইচ্ছে নেই

 

শহর  প্রতিনিধি-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপিকে বাহিরে রেখে নির্বাচন করার সরকারের ইচ্ছে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার সকালে ফেনীর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।এসময় তিনি আরো বলেন,খালেদা জিয়া ছাড়াও বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে এটাই আমার সুদৃঢ় বিশ্বাস। বিএনপি নেত্রী আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবেনা সেটা আদালতের এখতিয়ার। সে ব্যাপারে সরকার বা আমার দলের কোন হস্তক্ষেপ নাই।

সরকারের উন্নয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়ন হয়েছে।সরকারের বাকি ৬ মাসের মধ্যেও অসম্পন্ন কাজ গুলি শেষ করা হবে।৩০ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মাসেতু নির্মান করা ছিল শেখ হাসিনা স্বপ্ন। আর সে স্বপ্ন বাস্তবায়ননে দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তা এখন দৃশ্যমান করা হয়েছে।অচিরেই তা সফলতা লাভ করবে।

সভায় জেলা প্রশাসক মনোজ কুমার রায়,পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার,অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল উপস্থিত ছিলেন

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!