ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ঘরেই নামাজ পড়ার অনুরোধ আজহারীর

ঘরেই নামাজ পড়ার অনুরোধ আজহারীর
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করোনার সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক একটি স্ট্যাটাস দেন আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।তিনি বলেন, সব সালাত ঘরে জামাতে আদায় করেছি। বর্তমান সময় এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না।

‘তাই সবাইকে বলছি– প্লিজ প্লিজ সবাই ঘরে থাকুন। এটিই এখন সবচেয়ে বড় মহৌষধ।

’তিনি বলেন, চীন, ইতালি ও স্পেনের মতো উন্নত বিশ্বের দেশগুলো যখন করোনা সামলাতে কুপোকাত, ঠিক তখন বাংলাদেশের কথা চিন্তা করলে ভয়ে বুকটা কেঁপে ওঠে।

আজহারী বলেন, স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত প্রোটেকটিভ ইকুইপমেন্ট নেই। হাসপাতালগুলোতে করোনার উপসর্গ নিয়ে অনেকে মারা যাচ্ছেন। পর্যাপ্ত টেস্টিং কিট না থাকায় টেস্ট করার সুযোগ মিলছে না। আইইডিসিআরের ম্যানপাওয়ার সংকট।
তিনি বলেন, গতকাল করোনায় মারা যাওয়া রোগীকে যে চিকিৎসক চেকআপ করেছিলেন, সেই ডাক্তার এখন করোনায় আক্রান্ত। এই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান।
‘চিকিৎসক যদি আক্রান্ত হন, তা হলে বিষয়টি কতটা অ্যালার্মিং ভাবতে পারেন? উনি এর মধ্যে যত রোগী দেখেছেন, যত প্রেসক্রিপশন লিখেছেন, সেই প্রেসক্রিপশন নিয়ে যত ফার্মেসিতে রোগীরা গেছেন সব জায়গায় ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।’
তাই নিজের জন্য, নিজের পরবর্তী প্রজন্ম ও নিজের জাতির জন্য সবাইকে নিরাপদ রাখার আহ্বান জানান এ বক্তা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!