ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩১
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

চাঁদপুরের রিটার্নিং অফিসারের অপসারণ চেয়েছে বিএনপি

কথা রিপোর্ট: চাঁদপুর জেলার রিটার্নিং অফিসার (জেলা প্রশাসক) মো. মাজেদুর রহমান খানের অপসারণ দাবি করেছে জেলা বিএনপি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দলটির আবেদনের পরও প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ না দেয়ায় এ দাবি জানিয়েছে বিএনপি।

শুক্রবার বিকালে জেলা বিএনপির আহ্বায়কের বাসভবন মনিরা ভবনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি জানান জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আমাদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে অনুরোধ জানাই। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে তা প্রত্যাখ্যান করেন। পরে আমি তাকে বললাম, আপনি যখন ডিসি ছিলেন তখন আপনি আওয়ামী লীগের ডিসি ছিলেন। এখন আপনি রিটার্নিং অফিসার। বিএনপি নির্বাচনে যাচ্ছে। নির্বাচন বিষয়ে আমাদের আপনার সঙ্গে দেখা করা দরকার। তাই আপনার সঙ্গে আমাদের দেখা করতে হবে।
তখন জবাবে রিটার্নিং অফিসার বলেন, ‘নো, আমি আপনাদের সঙ্গে দেখা করতে বাধ্য নই।’
পরে একপর্যায়ে তিনি বলেন, ‘আপনি একা আসেন।’ তখন আমি বললাম, না, বিএনপি বা ঐক্যফ্রন্ট একজনের দল না।
তিনি বলেন, যখন তিনি কোনোভাবেই আমাদের সঙ্গে দেখা করতে রাজি হচ্ছিলেন না তখন আমি তাকে অনুরোধ করে বলি, আমরা জাস্ট আপনার সঙ্গে পরিচিতির জন্য বসতে চাই। তাতেও তিনি রিজেক্ট করলেন। এ অবস্থা যদি একজন রিটানিং কর্মকর্তার হয় তাহলে আমরা সুষ্ঠু এবং নিরপক্ষে নির্বাচন কীভাবে আশা করব।
তিনি বলেন, আমরা নির্বাচনে যাচ্ছি হাত-পা বাঁধা অবস্থায়। হাত-পা বাঁধা অবস্থায় সাঁতার কাটার মতো অবস্থা।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক ও চাঁদপুর-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে বলেন, রিটার্নিং কর্মকর্তা আমাদের দেখা করার সুযোগ দিচ্ছেন না। আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্বাচনী আচরণবিধি অমান্য করে মিছিল করছে। আর আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তফসিল ঘোষণার পরও একটি মামলা করা হয়েছে। এসব মিলে এই রিটার্নিং কর্মকর্তার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আমাদের আশঙ্কা রয়েছে।
মতবিনিময় সভায় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, বিএম হান্নান, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক আহসানুজ্জামান মন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান, বিএনপি নেতা অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে চাঁদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মাজেদুর রহমান খান বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যে কেউ আসতে পারে। এক্ষেত্রে কোনো বাধা-নিষেধ নেই। যে কোনো সময়ই আসতে পারে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!