ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩২
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

চোখের নিচে কালি? সমাধান জেনে নিন

 কথা ডেস্ক: চোখের নিচে কালি পড়া মানে আপনার সুন্দর চোখদুটির সৌন্দর্য মাটি। সেইসঙ্গে সৌন্দর্য নষ্ট হয় আপনার মুখেরও। অপর্যাপ্ত ঘুম বা অসময়ে ঘুমের অভ্যাস, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস বা অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে শরীর যে অসুস্থ হয়ে পড়ে শুধু তাই নয়, অনিয়মের ছাপ পড়ে চেহারায়, চোখে-মুখেও। এরই ফল হলো এই চোখের নিচে কালি। তবে এই কালো দাগ দূর করার রয়েছে কিছু প্রাকৃতিক উপায়
*চোখের নিচের এই কালো দাগ থেকে রেহাই পেতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। বিশেষ করে ভিটামিন বি-৬ সমৃদ্ধ খাবার খেতে হবে, যার অভবে চোখের নিচের এই কালো দাগ বা ডার্ক সার্কেল তৈরি হয়।
*ঠান্ডা টি ব্যাগ চোখের উপর রাখলে ডার্ক সার্কলের সমস্যায় ভালো ফল পাবেন। রাতে শোবার আগে অন্তত মিনিট পনেরো নিয়মিত রাখতে হবে।
*২টি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের উপর অন্তত ১৫ মিনিট রাখুন। এভাবে নিয়মিত শসার রস চোখের উপর লাগাতে পারলে দ্রুত উপকার পাবেন।
*আলু খোসাসহ বেটে বা পেস্টের মতো করে চোখের উপরে মাখিয়ে কিছুক্ষণ রাখুন। দ্রুত উপকার পাবেন।
*কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে, পেস্টের মতো তৈরি করে চোখের চারপাশে লাগাতে পারেন। এতেও উপকার মিলবে।
আরও পড়ুন: ঘুমের আগে যেভাবে যত্ন নিলে ত্বক ভালো থাকে
*চোখের চারপাশে বাদাম তেল দিয়ে মালিশ করলেও দ্রুত উপকার পাবেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!