ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫০
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ছাগলনাইয়ায় ভুয়া ‘এনএসআই’ কর্মকর্তা আটক

ফেনীতে মো. জয়নাল আবদীন (৪০) নামের এক ভুয়া ‘এনএসআই’ কর্মকর্তাকে আটক করেছে বিজিবির সদস্যরা।

বুধবার দিবাগত রাতে ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকার যশপুর থেকে তাকে আটক করা হয়েছে৷
আটক জয়নাল উত্তর যশপুর এলাকার মুন্সি আবুল খায়েরের ছেলে।

বিজিবি জানায়, বেশ কিছু দিন ধরে জয়নাল আবদীন তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে এনএসআইয়ের লোগো ব্যবহার করে নিজেকে এনএসআই-এর কর্মকর্তা পরিচয় দিয়ে বিজিবি সদস্যদের ভুয়া তথ্য দিয়ে হয়রানি করে আসছেন।বিষয়টি সন্দেহজনক মনে হলে বুধবার রাতে তাকে ছাগলনাইয়ার যশপুর এলাকা থেকে আটক করা হয়েছে।

বিজিবির যশপুর বিওপি ক্যাম্প কমান্ডার শাহাজাহান জানান, আটক ব্যক্তি নিজেকে সোনাগাজী উপজেলায় এনএসআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমাদের কাছে পরিচয় দিয়ে আসছিলেন। তিনি ছাগলনাইয়ার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় চোরাচালান আসছে বলে বিজিবিকে হয়রানি করে আসছিলেন।

পরে খোঁজ-খবর নিয়ে জানা যায়, তিনি নিজেই সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বুধবার দিবাগত রাতে তাকে আটকের পর রাত ৩টায় ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!