ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৫
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ছাগলনাইয়ায় ইয়াবা বিক্রি নিয়ে সংঘর্ষে আহত ৪, আটক-২

 
ছাগলনাইয়া প্রতিনিধি-ছাগলনাইয়ায় ইয়াবা বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে আটক করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার ভোরে উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের হাজারী পুকুর নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক শওকত যোবায়ের তুমুল ইয়াবা ব্যবসায়ী রবিউল হক চুট্টুর ছেলে সোহাগ ও তার সহযোগী ডাক্তার আমির হোসেনের ছেলে সোহেলকে এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ করে। সোহাগ ও সোহেল ক্ষিপ্ত হয়ে তুমুলের সহযোগী জিকু ও সাঈদকে একা পেয়ে বেধড়ক পেটায়। তুমুল সংবাদ পেয়ে দলবল নিয়ে এলে ক্ষিপ্ত জনতা সোহাগ ও সোহেলকে পিটিয়ে জখম করে।
এক পর্যায়ে পুলিশ গিয়ে সোহাগ ও সোহেলকে আটক করে নিয়ে আসে। ওই ওয়ার্ডের মেম্বার সাহাবুদ্দিন সাইফুল জানান, আটক দু’জন পেশাদার মাদক বিক্রেতা।

পুলিশের উপপরিদর্শক রুহুল আমিন জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!