ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ছাগলনাইয়ায় ডেঙ্গু আক্রান্তে প্রবাসীর মৃত্যু

ফেনীর ছাগলনাইয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হারুন অর রশিদ মজুমদার (৫৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।সোমবার  বাদ জোহর পশ্চিম ছাগলনাইয়া মাষ্টার পাড়ায় নামাযে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।এর আগে শনিবার রাত সাড়ে ১১টায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।

জানা গেছে, কুয়েত প্রবাসী হারুন মজুমদার কয়েকদিন আগে গ্রামের বাড়িতে এসেছিলেন।ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি ।৮ দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যাত্রাবাড়ির সালাউদ্দিন হাসপাতালে ভর্তি হন।তার অবস্থার অবনতি হলে ঢাকার পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎধীন ছিলেন তিনি । শনিবার রাত সাড়ে ১১টায় মৃত্যু বরণ করেন তিনি । ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরই তার কিডনি ও লিবার অকেজো হয়ে যায় বলে স্বজনেরা জানিয়েছেন । দীর্ঘ ৩২ বছর কুয়েত সিটির হাছাবিয়া শহরে প্রবাস জীবনে অনেকগুলি ব্যবসা প্রতিষ্ঠান ছিলো ফেনীর পশ্চিম ছাগলনাইয়া মাষ্টার পাড়া গ্রামের হারুন মজুমদার । তার দীর্ঘ জীবনে ফেনী ছাড়াও চট্টগ্রাম,কুমিল্লা ও নোয়াখালী জেলার অসংখ্য বাংলাদেশীকে কুয়েতে ভিষা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি । তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা ছিল বাংলাদেশীদের আশ্রয়স্থল । বিপদে-আপদে বাংলাদেশীদের জন্য সব সময় তিনি ছিলেন উদার ।রোববার তার মৃত্যুর সংবাদ শুনে বিভিন্ন জেলা থেকে আগত প্রবাসী বাংলাদেশীদের আহাজারীতে বাতাসভারী হয়ে ওঠেছিল ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!