ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০১
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ছাগলনাইয়া প্রতিনিধিঃ ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল  টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী’র সভাপতিত্বে ও মাষ্টার নিমাই লাল দাস’র পরিচালনায় এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, পৌর মেয়র মোস্তফা, থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ রায় পলাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ মজুমদার বুলু, বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিব শাহ হোসেন চৌধুরী বাদশা, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, শুভপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শেষে পতাকা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!