ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৭
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ছাগলনাইয়ায় স্ত্রীকে বন্দি করে নির্মম নির্যাতন:স্বামী আটক

ছাগলনাইয়া প্রতিনিধি: ছাগলনাইয়ায় নিজ ঘরে স্ত্রীকে কোমরে শিকল বেঁধে বন্দি করে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতনকারী পাষন্ড স্বামী মঞ্জুরুল আলম বাদল হাজারীকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার পাঠান নগর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে বিকেলে উপজেলার উত্তর হরিপুর এলাকায় তার স্ত্রী তাহেরা আক্তার রিনাকে (২৪) বন্দিদশা থেকে পুলিশ উদ্ধার করে।

ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) সুদ্বীপ রায় জানান, ফেনী সদর উপজেলার কাতালিয়া এলাকার মৃত আমিনুল এহসানের মেয়ে তাহেরা আক্তার রিনার (২৪) সাথে ২০১৭ সালের ২২ মার্চ ছাগলনাইয়া উপজেলার উত্তর হরিপুর গ্রামের বাদল হাজারীর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে রিনার সাথে স্বামী মঞ্জুরুল আলম বাদল হাজারীর বনিবনা হতো না।বাদল হাজারী তাকে বিভিন্ন সময় নির্যাতন করত। এক পর্যায়ে রিনা স্বামীর বাড়ী থেকে পালিয়ে যায়। রিনার আগেও বাদল হাজারী ২টি বিয়ে করে। গত বৃহস্পতিবার রিনার মা ও ভাই তাকে আবার স্বামীর বাড়ীতে জোরপূর্বক পাঠায়। ওইদিন থেকে স্বামী বাদল হাজারী তাকে কোমরে শিকল বেঁধে জানালার গ্রিলের সাথে বেঁধে রাখে নির্মম নির্যাতন চালায়। এছাড়া রিনার চুল ও ছাটাই করে ফেলে তার পাষন্ড স্বামী। খবর পেয়ে পুলিশ রবিবার বিকেলে রিনাকে উদ্ধার করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!