ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ছাগলনাইয়ায় সড়ক দূর্ঘটনায় ৬ যাত্রী নিহত

ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়ায় গরু বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে নারী শিশুসহ মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত হয়েছেন।এসময় অন্তত ৭জন আহত হয় জানা গেছে।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ার উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা মাইক্রেবাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। মাইক্রোবাসটি মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় গরুবোঝাই একটি ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখী সংঘর্ষ হয়।সংঘর্ষে মাইক্রো বাসটি দুমড়ে মুছড়ে যায় । এতে ঘটনাস্থলেই ২ শিশু, ৩ নারীসহ ৬ জন নিহত হয় এবং আহত হয় অন্তত ৭জন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারকরে আধুনিক ফেনী সদর হাসপতালে প্রেরণ করেন।এ ঘটনায় ট্রাকটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!