ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৪
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার:ফেনী শহর, দাগনভূঁঞা ও রামগড় থানা এলাকায় মঙ্গলবার রাত ও বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেয়া তথ্যমতে লুন্ঠিত মালামাল উদ্বার করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে এসআই মো: মাহবুবুর রহমান পিপিএম ও এসআই মো: শাহজাহান রামগড়, মহিপাল ও দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের আমিরগাঁও এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ছিনতাই ও চুরি চক্রের সক্রিয় ৫ সদস্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার বদিউল আলমের ছেলে মো: সাইফুল ইসলাম, একই থানার হেদায়েত মন্ডলের ছেলে জহিরুল ইসলাম, দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের লালপুর গ্রামের নুরুল আমিনের ছেলে নুর মোহাম্মদ শাকিল, সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিণ খানে বাড়ির মো: সিরাজের ছেলে জাবেদ হোসেন ও একই বাড়ির কামাল উদ্দিনের ছেলে ফরহাদ উদ্দিন কে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি লোহার তৈরি ছেনী, ৬টি লোহার টুকরা ও তালা কাটার জিনিসপত্র উদ্ধার করা হয়।
এসআই মো: মাহবুবুর রহমান জানান, ১৩ মে রাতে দক্ষিণ খানে বাড়ির গৃহকর্তা নুরুল ইসলাম স্বপরিবারে দাওয়াতে অংশ নিতে শহরে আসে। একই বাড়ির জাবেদ ও ফরহাদের সহযোগিতায় সংঘবদ্ধ ছিনতাইকারিরা তাদের ঘরের তালা ভেঙ্গে নগদ ১০টাকা ও একটি স্বর্ণের চেইন সহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। জহিরুল ইসলাম ও সাইফুল ইসলামের দেয়া তথ্য অনুযায়ী মহিপালের একটি বাসা থেকে লুট হওয়া মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!