ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০১
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

বাংলাদেশে জি বাংলা, জি সিনেমা বন্ধ

বাংলাদেশে জি বাংলা, জি সিনেমা বন্ধ

বাংলাদেশে জি নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ রাখা হয়েছে। সে হিসেবে সারা দেশে জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জি টিভিসহ এই নেটওয়ার্কের চ্যানেলগুলো আপাতত বন্ধ রয়েছে।

ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান ‘জাদু ডিজিটালের’ কাস্টমার সার্ভিস কর্মকর্তা ফয়সাল আহমেদ আরটিভি অনলাইনকে আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বাংলাদেশে চ্যানেলগুলো বন্ধ রাখা হয়েছে।

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন,২০০৬’ এর উপধারা-১৯(১৩) এর বিধান অনুযায়ী,বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনও চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দেখানো দণ্ডনীয় অপরাধ।

কিন্তু তারপরও একটি স্বার্থন্বেষী মহল অবৈধভাবে টাকা হাতিয়ে নিতে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় সরকার আইনের বিষয়ে আবার কঠোর হয়েছে।

সোমবার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে দুই পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।

এ নোটিশ প্রাপ্তির পরই জাদু ভিশন সারাদেশে ভারতীয় জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!