ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১২
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

টাকা আত্মসাৎ মামলায় অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে চার্জ গঠন

ফেনীর সোনাগাজী মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফী হত্যা মামলার প্রধান আসামী অধ্যক্ষ সিরাজ-উদ দৌলার বিরুদ্ধে ১ কোটি ৩৯ লাখ টাকার চেক জালিয়াতি প্রতারণা মামলায় আদালতে চার্জ গঠন করা হয়েছে। রোববার দুপুরে ফেনীর বিচারিক হাকীম মো. আব্দুর রহিমের আদালতে এ চার্জ গঠন করা হয়। এ মামলায় সিরাজসহ উম্মুল কুরা মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য নুর নবী নয়ন ও মোতাহের হোসেন মর্তজার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আগামী রোববার (৭ জুলাই) আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।

মামলার বাদী আবদুল কাইয়ুম জানান, উম্মুল কুরা সমিতির চেয়ারম্যান থাকাকালীন অধ্যক্ষ সিরাজ-উদদৌলা জমি, গাড়ি, একটি ফার্নিচার শো-রুম ও উম্মুল কুরা মাদ্রাসার জামানত বাবদ ১ কোটি ৩৯ লাখ টাকা আত্মসাত করেন।সমিতির সাধারণ সভায় তা প্রমাণিত হলে সমিতির ১০৯ সদস্যর পক্ষে আবদুল কাইয়ুমের নামে ১ কোটি ৩৯ লাখ টাকার চেক টাকার একটি চেক দেন অধ্যক্ষ সিরাজ।ইসলামী ব্যাংক কলেজ রোড ফেনী শাখায় চেকটি বারবার প্রত্যাখ্যাত হলে কাইয়ুম বাদী হয়ে ২০১৭ সালের ৯ অক্টোবর আদালতে একটি মামলা দায়ের করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!