ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৯
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করছেন মিথিলা

ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলা। অনেক দিন থেকেই তাঁদের প্রেমের খবর আলোচিত হচ্ছে। সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে মিথিলার কাজিন জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব জানিয়েছেন, আগামী ডিসেম্বরে সৃজিত মুখার্জি আর মিথিলার বিয়ের সম্ভাবনা আছে।এদিকে আজ দুপুরে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী বছর ২২ ফেব্রুয়ারি বিয়ে করবেন সৃজিত মুখার্জি ও মিথিলা। ভারতের এই পত্রিকার অনলাইন সংস্করণকে তা নিশ্চিত করেছেন সৃজিতের একজন ঘনিষ্ঠ বন্ধু।এ ব্যাপারে কথা বলার জন্য মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। এ সময় তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। অর্ণব আরও জানিয়েছেন, গত শুক্রবার সৃজিত মুখার্জি ঢাকায় আসেন। আজ সকালে তিনি কলকাতায় ফিরে গেছেন।সৃজিত আর মিথিলাকে সর্বশেষ দেখা গেছে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফোক ফেস্টে। এর আগে কলকাতায় দুর্গাপূজায় অষ্টমীর দিন তাঁরা একসঙ্গে ঘুরেছেন পূজামণ্ডপে। তাঁদের সেসব ছবি ভাইরাল হয়েছে অন্তর্জালের দুনিয়ায়। আর সেসব ছবির নিচে জড়ো হয়েছে লাখ লাখ লাইক ও মন্তব্য। সেখানে অষ্টমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছবির মানুষদের অভিনন্দন জানিয়েছেন ভক্তরা। এক বন্ধু লিখেছেন, ‘গুজব তাহলে সত্য ছিল…আপনাদের বিবাহবন্ধনের জন্য অভিনন্দন!’ অভিনেত্রী স্বাতী বসু মুখার্জি লিখেছেন, ‘ভালো থেকো, ভালো রেখো।’ সৌরভ নন্দী নামের এক ভক্ত লিখেছেন, ‘ভালো, দুই বাংলা জুড়ে যাবে।’গত ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিত মুখার্জির জন্মদিন। ওই দিন কেক কাটার অনুষ্ঠানে সৃজিতের পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন মিথিলা। এর আগে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঈদের ছুটিতেও মিথিলা কলকাতায় এসে সৃজিতের সঙ্গে দেখা করেছেন। যদিও তাঁদের প্রেমের সম্পর্কে জানতে চাওয়া হলে মিথিলা বরাবরই মিষ্টি হেসে জানিয়েছেন, তাঁরা কেবলই ভালো বন্ধু।ঢাকায় একটি শপিং মলে সৃজিত মুখার্জি ও অর্ণব। ছবি: ফেসবুক থেকে নেওয়ামিথিলার সঙ্গে সম্পর্ক নিয়ে গত মার্চে সৃজিত মুখার্জি প্রথম আলোকে বলেছেন, ‘আমি ২০১০ সাল থেকে আজ পর্যন্ত যে কজন নায়িকার সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে ৯০ শতাংশের সঙ্গে এমন জল্পনা হয়েছে। এটাকে আমি পেশাগত বিড়ম্বনা হিসেবে মেনে নিয়েছি। ঐতিহাসিকভাবে দেখলে এসব জল্পনা অধিকাংশ সময়ই ভিত্তিহীন হয়েছে, আর কিছু সময়ে সঠিক হয়েছে। যেহেতু আমি ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানি না, তাই ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বলা মুশকিল। তবে মিথিলা আমার ভালো বন্ধু, তা নিয়ে কোনো সংশয় নেই।’জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাঁদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। অন্যদিকে সৃজিতের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ এখনো সিঙ্গেল।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!