ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০১
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা রোধে স্পিডগান

কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিডগান ব্যবহারের কার্যক্রম চালু করেছে হাইওয়ে পুলিশ। ট্রাফিক সপ্তাহ এবং মহাসড়কের কুমিল্লার অংশে যানজট ও দুর্ঘটনা প্রবণ এলাকায় এই কার্যক্রম চালু করা হয়েছে। মহাসড়কে যাত্রীদের যাত্রা নিরাপদ করতে এ কার্যক্রমের সুফল পাওয়া যাবে বলে মনে করেন কুমিল্লা হাইওয়ে পুলিশ।

কুমিল্লা থেকে দাউদকান্দির যাত্রী মুক্তার হোসেন বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশের স্পিডগান ব্যবহার যদি সঠিকভাবে পরিচালনা করা হয় তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যেমন যানজট কমবে, তেমনি সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে তিনি আশা করেন।
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, মহাসড়ক ফাঁকা পেলেই চালকরা ওভারস্পিডে গাড়ি চালাতে তৎপর হয়ে ওঠেন। যেহেতু সামনে ঈদ, যাত্রীদের চাপ বাড়বে, পরিবহনের চালকরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারেন। তাই গাড়ির চালকদের মাঝে সতর্কতামূলক সচেতনতা সৃষ্টি এবং প্রযুক্তি ব্যবহারের কারণে মহাসড়কে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলে আশা ব্যক্ত করেন এ পুলিশ সুপার।
জানা যায়, মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের নির্ধারিত গতি হচ্ছে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার এবং পণ্যবাহী ট্রাকের গতি ৪৫-৬০ কিলোমিটার। অধিকাংশ সময় এ গতিসীমা লঙ্ঘন করে অনেক গাড়ির চালক ‘কার আগে কে যাবে’ এমন অসম প্রতিযোগিতায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হন।
তিনি বলেন, ঈদুল আজহার আগে মহাসড়কে গাড়ির ওভারস্পিড নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জেলার দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত যানজট ও দুর্ঘটনাপ্রবণ বিভিন্ন এলাকায় স্পিডগান মেশিনের ব্যবহার চালু করা হচ্ছে। মহাসড়কে ওভারস্পিড, বেপরোয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিডগান ব্যবহার অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!