ফেনী
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০১
, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

দাগনভূঞায় গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

 

 

দাগনভূঞা প্রতিনিধি-ফেনীর দাগনভূঞায় ইমাম উদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার আমানুল্লাহপুর গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে মৃত মকবুল আহমদের ছেলে ব্যবসায়ী ইমাম উদ্দিন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন। ভোরে পরিবারের লোকেরা তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করে।

নিহতের স্বজন জাহাঙ্গীর হোসেন জানান, তিনি দীর্ঘদিন মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসা চলছিল। ওইরাতে পরিবারের সকলের অগোচরে ইমাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!