ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৯
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

দেশের জন্য দুর্দান্ত সেঞ্চুরি করেই সিজদায় পড়ে আল্লাহকে স্মরণ করলেন মুশফিক

 

 

ক্রিডা প্রতিবেদক-মুশফিক রহমান সেঞ্চুরিতে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়তে যাচ্ছে। আর দেশের জন্য দুর্দান্ত সেঞ্চুরি করেই সিজদায় পড়ে আল্লাহর স্মরণ করেছেন মুশফিকুর রহিম। ৪৮-তম ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৫৩ রান। আউট হয়েছেন লিটন দাস (২১), ইমরুল কায়েস (৩১), সাকিব আল হাসান (২৯), মাহমুদুল্লাহ (২৬), সাব্বির রহমান (১৯), নাসির হোসেন (১১)। মুশফিক আর মাহমুদুল্লাহ ৪র্থ উইকেটে ৬৯ রান যোগ করেন।

সাকিবের মাইলফলক মাত্র ১৭ রান। এই রান করলেই পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শের সুযোগ ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে মাঠে নেমেই সেই সুযোগ লুফে নিলেন। গড়লেন রেকর্ড। হয়ে গেলেন ওয়ানডেতে পাঁচ হাজারি ক্লাবের সদস্য। তবে খুব বেশি দূর যেতে পারেননি আজ। ২৯ রানে বিদায় নিয়েছেন তিনি।

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবেই এই ক্লাবে প্রবেশ করলেন সাকিব। এর আগে বাংলাদেশের হয়ে এমন অর্জন করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হিসেবে একসাথে পাঁচ হাজার রান ও দুই শ’ উইকেট শিকারের মালিক হলেন সাকিব। দুই শ’ উইকেটের মাইলফলক আগেই স্পর্শ করেছিলেন সাকিব। তার সংগ্রহ ১৭৭ ম্যাচে ২২৪ উইকেট। আজ পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

এর সুবাদে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শহিদ আফ্রিদি-আব্দুর রাজ্জাকের পাশে বসবেন সাকিব। তবে এই চারজনের চেয়ে কম ম্যাচ খেলে এই রেকর্ডের মালিক হলেন সাকিব।
ক্যালিস ১৯৭তম ম্যাচে ৫ হাজার ও ২শ’ উইকেট শিকা

রের মালিক ছিলেন। এই রেকর্ড স্পর্শ করতে জয়সুরিয়ার লেগেছিলো ২০৪ ম্যাচ। পাকিস্তানের আফ্রিদি ও রাজ্জাকের লেগেছিলো আরো বেশি ম্যাচ। আফ্রিদি ২৩৯ ও রাজ্জাক ২৫৮তম ম্যাচে পাঁচ হাজার ও দুই শ’ উইকেট শিকারের মালিক হয়েছিলেন। শেষ পর্যন্ত সবার উপরে থেকেই ক্যারিয়ার শেষ করেছেন জয়সুরিয়া। ৪৪৫ ম্যাচে অংশ নিয়ে ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট শিকার করেন তিনি। এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন ক্যালিস। ৩২৮ ম্যাচে ১১৫৭৯ রান ও ২৭৩ উইকেট নিয়েছেন ক্যালিস।

দলে পরিবর্তন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে একাদশে নেই সৌম্য সরকার। টেস্ট ও প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার পর অনেক সমালোচনার মুখোমুখি হন এই ওপেনার।
আজ ইনজুরির কারণে মাঠে নেই তামিম ইকবালও। তাই ব্রান্ড নিউ ওপেনিং কম্বিনেশনে নেমেছে বাংলাদেশ। আজ ব্যাট হাতে ওপেনিং করেছেন ইমরুল কায়েস ও লিটন দাস। ইনজুরির কারণে মোস্তাফিজুর রহমানও এই ম্যাচে খেলতে পারছেন না।বাংলাদেশ সময় দুপুর ২টায় কিম্বারলিতে ম্যাচটি শুরু হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!