ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৭
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ধলিয়ায় বাসের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

সদর প্রতিনিধি-ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের সাইনবোর্ড নামক স্থানে  বৃহস্পতিবার দুপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নুরুল আলম শুভ নিহত হয়েছে। শুভ ধলিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও দশম শ্রেনির ছাত্র। অপর আহত নোমান গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, মোটর সাইকেল নিয়ে ফেনী-সোনাগাজী সড়কের সাইনবোর্ড নামক স্থানে আসলে একটি বাসের সাথে ধাক্কা লাগে। রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় শুভ। অপর আরোহী স্কুল ছাত্রলীগের সহ-সভাপতি নোমান গুরুতর আহত হয়। আশাপাশের লোকজন তাদের ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শুভর ময়নাতদন্ত শেষে ৪টার দিকে বাড়ি নিয়ে যায়। সে ওই ইউনিয়নের ধলিয়া গ্রামের ওমান প্রবাসী মো:সবুজের ছেলে। তিন ভাইয়েরর মধ্যে শুভ সবার বড় বলে জানা গেছে। তার মৃত্যুর খবরে সহপাঠি, স্বজন সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!