ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৬
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

ওয়ানডে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা বিদায় নিয়েছেন। তাঁর উত্তরসূরি নির্বাচনে আজ সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ এ সভায় তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। অধিনায়কত্ব তামিমের জন্য অবশ্য নতুন কিছু নয়। বিশ্বকাপের পর গত জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। সিরিজের ঠিক আগে চোটে পড়ায় মাশরাফি তখন শ্রীলঙ্কায় যেতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৭-তে মুশফিকুর রহিমের চোটের কারণে একটি টেস্টেও অধিনায়কত্ব করেছিলেন তামিম।

ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে তাঁর। ২০১০-১১ থেকে তিনি অনেক ম্যাচেই তিনি তাঁর দলকে নেতৃত্ব দিয়েছেন। ২০১০-১১ মৌসুমে ঢাকা লিগে তিনি একটি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। পাশাপাশি ২০১২-১৩ মৌসুমে জাতীয় লিগে ২টি ম্যাচ আর ২০১৩-১৪ মৌসুমে বিসিএলে দুটি ম্যাচে অধিনায়কত্ব করেন। ঢাকা প্রিমিয়ার লিগে ২০১৩-১৪ মৌসুমে ব্রাদার্স ইউনিয়নকে দুটি ম্যাচে নেতৃত্ব দিলেও ২০১৬ সালে পুরো মৌসুমে আবাহনীর অধিনায়ক ছিলেন তিনি। ২০১৩ বিপিএলে দুরন্ত রাজশাহীকে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৫ থেকে বিপিএল টানা তিন মৌসুমে তিনি অধিনায়কত্ব করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!