ফেনী
শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৭
, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

এখনই দেশে আসছেন না সাকিব

সাকিব আল হাসান আপাতত বাংলাদেশে আসছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টেস্ট খেলা হচ্ছে না তাঁর। তার মানে কি ভারতের বিপক্ষে কানপুর টেস্টই সাকিবের শেষ টেস্ট হয়ে থাকবে? নিশ্চিত করে বলা যাচ্ছে না সেটিও।

দুবাই থেকে সাকিব নিজেই জানিয়েছেন, তাঁর এখন দেশে আসা হচ্ছে না। নিরাপত্তা ঝুঁকির কারণেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। দুবাই থেকে তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বলে জানিয়েছে একটি সূত্র।

এর আগে গতকাল গভীর রাত থেকেই শোনা যাচ্ছিল, সাকিবের দেশে আসা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে দেশে আসছিলেন তিনি। দুবাই থেকে তাঁর ঢাকার ফ্লাইট ছিল স্থানীয় সময় আজ বিকেলে, ঢাকার পৌঁছানোর কথা রাতে।
কিন্তু জানা গেছে, নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকা থেকেই সাকিবকে পরামর্শ দেওয়া হয়েছে আপাতত দেশে না আসার জন্য।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!