ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৫
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নুসরাত হত্যায় প্রতিবাদ অব্যাহত

নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে ফেনীতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম বাবুল, সহ প্রধান শিক্ষক মোঃ আবদুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ নাজমুল হাসান প্রমুখ।

এর আগে একইদিন সকালে ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহাম্মেদ, উপাধ্যক্ষ মাহমুদুল হকসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!