ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৬
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পরশুরামে অর্ধকোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

 

পরশুরাম প্রতিনিধিঃ পরশুরামে ৫২ লাখ ২৮ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রি পিছ ও স্যুট থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সুবারবাজার ও ছাগলনাইয়া বিওপির যৌথ বিশেষ টহলদল দক্ষিণ কেতরাঙ্গা সমিতি ঘরে অভিযান চালায়। এসময় ৪শ ৪৮পিস ভারতীয় শাড়ী, ৪৯ পিস বৈশাখী শাড়ী (বাচ্চাদের), ২শ ৩৬ পিস থ্রি-পিস, ২ হাজার ৪শ ১৮ দশমিক ৮০ মিটার স্যুট থান কাপড় আটক করে। যার আনুমানিক মূল্য ৫২ লাখ ২৮ হাজার ৩শ টাকা। অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা অবৈধ মালামাল রেখে পালিয়ে যায়।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: সহিদুর রহমান ভারতীয় কাপড় উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত অবৈধ মালামাল ফেনী কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!